শেরপুরের ঝিনাইগাতীতে মাহিন্দ্রের চাকায় পৃষ্ঠ হয়ে ইসরাফিল (৩০) নামে এক বালু শ্রমিকের মৃত্যু হয়েছে। ইসরাফিল গুরুচরনদুধনই গ্রামের সওদাগর আলীর পুত্র।
আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার তাওয়াকুচা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঘটনার সময় মাহিন্দ্রতে বসে বালু ভরতে যাচ্ছিলেন ইসরাফিল। পরে তিনি মাহিন্দ্রা থেকে ছিটকে পড়ে চাকায় পৃষ্ঠ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/মোস্তাফিজ
