রাজশাহীর ৯০ দৃষ্টি প্রতিবন্ধীকে এসপির ঈদ সামগ্রী উপহার

আপডেট : ০৭ জুন ২০১৮, ১৮:০৫
রাজশাহীতে জাতীয় অন্ধ সংস্থার ৯০ দুঃস্থ দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী ও বস্ত্র উপহার হিসেবে প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে রাজশাহীর পুলিশ সুপার মো. শহিদুল্লাহ মহানগরীর হামিদপুর নওদাপাড়া পাইলট হাই স্কুল ভবনে ৯০ দৃষ্টি প্রতিবন্ধীর হাতে ঈদ উপহার তুলে দেন।
 
পুলিশ সুপারের ঈদ উপহারে ছিল চাল, চিনি, সেমাই ও শাড়ি ও লুঙ্গি তুলে দেন।
 
এসময় জাতীয় অন্ধ সংস্থার রাজশাহী শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান ও সিনিয়র সহকারি পুলিশ সুপার (সদর) আব্দুর রাজ্জাক খান প্রমুখ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/রেজা