সাভারে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সাভারের ব্যাংক টাউন এলাকা থেকে তাদের আটক করে সাভার মডেল থানা পুলিশ। আটক তিন ডাকাত সদস্য হলো, রায়হান মিয়া (২২), আখতার হোসেন (২৮) ও জাহাঙ্গীর আলম (২৫)। তাদের বাড়ি সাভারের রাজফুলবাড়িয়া এলাকায়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর চারটার দিকে ব্যাংক টাউনের কর্ণপাড়া নদীর পারে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত সন্দেহজনক ঘোরাঘুরি করছিল। এ সময় ব্যাংক টাউন এলাকার দায়িত্বরত আনসার সদস্যরা তাদের আটক করে। পরে সাভার মডেল থানা পুলিশের হাতে তাদেরকে সোর্পদ করা হয়। আটককৃতরা সাভারের বিভিন্ন এলাকায় বাসা বাড়িতে ডাকাতি করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে সাভার মডেল থানার এসআই ফরহাদ জানান, আটক তিন ডাকাতের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
