রাউজানে ব্লক রেইড অভিযানে আটক ১৫

আপডেট : ০৭ জুন ২০১৮, ২০:০৩

রাউজান থানা পুলিশের এক বিশেষ অভিযানে ইয়াবা ও মাদকদ্রব্যসহ ১৫ জনকে আটক করেছে। গত বুধবার রাত ৮টা থেকে ভোর ৪টা পর্যন্ত রাউজানের বিভিন্ন ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহর নেতৃত্বে  অভিযানে অফিসার ফোর্সের ৬০ পুলিশ সদস্য অংশগ্রহণ করে।

অভিযানে রাঙ্গামাটিতে নিয়ে আসা ৫০ লিটার চোলাই মদসহ আজিম ড্রইভারের পুত্র মো. আরিফ (১৮), পৌর এলাকার ছিটিয়াপাড়া হতে ৩০ লিটার চোলাই মদসহ মৃত কবির আহমেদের পুত্র আবুল কাশেম (৬০), চিকদাইর হতে ৪ পিস ইয়াবা ও ১০ লিটার মদসহ মৃত সাহেদ মিয়ার পুত্র মহিউদ্দিন (২৮), বাগোয়ানের গশ্চির মোহাম্মদজামা এলাকায় ভাড়া বাসা হতে ৪০ লিটার মদসহ হতেনানু শেখের স্ত্রী খতিজা বেগম (৩৫), বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি কদলপুর হতে মৃত শফির পুত্র শামীম (২৫), পাহাড়তলী খানপাড়া হতে মনজু মিয়ার পুত্র ইসহাক (২৮), মুন্না  (২৫), কালু মিয়ার পুত্র সাইফুল ইসলাম (২৬), মৃত হামদু মিয়ার পুত্র মোক্তার হোসেন (২৩), গহিরা মোবারকখীল হতে শাহ আলমের পুত্র আলমগীর হোসেন (২৫), এরশাদ (২৬),  নিপু (২৭), পাঁচখাইন হতে ধর্মচরণ মহাজনের পুত্র সুজল মহাজন (৬৫), হলদিয়া হতে মৃত সাদেক আলীর পুত্র শাহজাহান (৩২), নোয়াপাড়া হতে শেখ আব্দুল শুক্কুরের পুত্র গোলামুর রহমান (৩০) আটক করা হয়।

এই প্রসঙ্গে রাউজান থানার সেকেন্ড অফিসার নুর নবী বলেন, ‘ব্লক রেইড’ নামক বিশেষ অভিযানে বিভিন্ন স্থান থেকে মাদক ব্যবসায়ী, সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ও নিয়মিত মামলার আসামিসহ ১৫ জনকে আটক করা হয়েছে। অভিযানে ২৩০ লিটার মদ ও ৪পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটককৃত ১৫ জনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

ইত্তেফাক/নূহু