রাজশাহীর চারঘাট উপজেলায় কর্মরত সাংবাদিক দৈনিক যুগান্তর ও দৈনিক সানশাইন পত্রিকার চারঘাট প্রতিনিধি মিজানুর রহমান মিজানকে চারঘাট থানা পুলিশ মাদকের মিথ্যা মামলায় গ্রেফতার করায় বাগমারা প্রেসক্লাবে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রেস ক্লাবের সভাপতি আফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রেসক্লাব কার্যালয়ে প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রাশেদুল হক ফিরোজ, উপদেষ্টা মন্ডলীর সদস্য মামুনুর রশিদ, জিল্লুর রহমান, সাবেক সভাপতি ইউসুফ আলী সরকার, সহ-সভাপতি আলতাফ হোসেন, এস.এম. সামসুজ্জোহা মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক রহিদুল ইসলাম, সাংবাদিক মাহফুজুর রহমান প্রিন্স, আবু বাক্কার সুজন, মমিনুল হক সবুজ, জিল্লুর রহমান দুখু, হেলাল উদ্দীন শামীম রেজা, নাজিম হাসান, আব্দুল মতিন, রতন কুমার প্রমুখ।
বক্তারা আটককৃত সাংবাদিক মিজানুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সাজানো মাদক মামলা দ্রুত প্রত্যাহার সহ তার মুক্তির দাবী জানান।
ইত্তেফাক/রেজা
