জেদ্দা আওয়ামী লীগের ইফতারে পর্যটন ও শিল্পমন্ত্রী

আপডেট : ০৭ জুন ২০১৮, ২০:৩৬

সৌদি আরবের জেদ্দা আওয়ামী পরিবারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্হানীয় সময় সোমবার স্হানীয় একটি হোটেলে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আশরাফ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি।

প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু জেদ্দা এবং সৌদি আরবে আওয়ামী সংগঠন সমূহের সংগ্রামী ভূমিকার প্রশংসা করে বলেন, আগামী নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে প্রতিটি আওয়ামী লীগ কর্মীকে কাজ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ.কে.এম শাহজাহান কামাল, কামরুল আশরাফ খান, কনসাল জেনারেল এফ.এম. বোরহান উদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রীয়সহ সম্পাদক ব্যারিষ্টার জাকির আহমেদ, মোহাম্মদ বেলাল হোসেন, এডভোকেট লোকমান হোসেন।

উপস্থিত ছিলেন জেদ্দা আওয়ামী পরিবারের এভোকেট মাহমুদুল হাসান শামিম, ইউসুফ মাহমুদ ফরাজী, মার্শেল কবির পান্নু, কাজি সালাহউদ্দিন নওফেল, হুমায়ূন কবির, মোহাম্মদ শাহাবুদ্দিন, মোহাম্মদ ইসমাইল হোসেন, মোহাম্মদ ওয়াজি উল্লাহ, কে.এইচ.এম শাহজাহান, মোশারফ হোসেন এবং বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন ভূইয়া।

দেলোয়ার হোসেন সরকার এবং ফজলুল কবির ভিকুর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও রোজার উপর বয়ান করেন ক্বারি আমিনুল হক।

এ সময় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

ইফতারের পর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এতে স্থান পায় বাংলাদেশের উন্নয়ন এবং এর রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা শিল্পমন্ত্রী জনাব আমির হোসেন আমুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং সভাপতি মোহাম্মদ আশরাফউদ্দিন (ইনভেস্টর) এর প্রবাসে ব্যবসার সাফল্য বর্ণনা।

ইত্তেফাক/নূহু