জেলার সোনাতলায় বড় ভায়রার হাতে ছোট ভায়রা খুন হয়েছে। খুনী ভায়রা আবুল হাসেম বুলু (৩৪) পালিয়ে যাওয়ার সময় তাকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহত ছোট ভায়রার নাম মিজানুর রহমান।
জানা গেছে দুই ভায়রার মধ্যে পারিবারিক কারণে মনোমালিন্য ছিল। এমতাবস্থায় গত বুধবার বিকেল ৩টার দিকে মিজানুর রহমান স্থানীয় কিয়াছের মোড় থেকে বাড়ি ফিরছিল। পথে খলিলের বাড়ির কাছে পৌঁছালে তার মাথা ও শরীরে কাঠের বাটাম দিয়ে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আবুল হাসেম। তখন স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
স্থানীয়রা মিজানুর রহমানকে গুরুতর আহত অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৭ জুন) সকাল ৫টার দিকে মারা যায়।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, মিজানুর রহমানের মা বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। আটককৃত আবুল হাসেমকে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/নূহু
