ব্রাজিলের সমালোচনায় পেলে

আপডেট : ০৮ জুন ২০১৮, ০৯:৪০
বিশ্বকাপ শুরুর প্রাক্কালে নিজের দেশ ব্রাজিলের ফুটবল দলের সমালোচনা করলেন ফুটবল কিংবদন্তি পেলে। তার মতে ব্রাজিল এখনো দল হয়ে খেলছে না। যদিও ব্রাজিলকে রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জয়ের জন্য ফেবারিট ভাবছে অন্যরা। তবে ব্রাজিল ২০০২ সালের পর আর বিশ্বকাপ জেতেনি। তার মধ্যে দলটিকে ভোগাচ্ছে গত বিশ্বকাপে নিজেদের মাটিতে সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলের হার।
 
কোচ তিতের দল অবশ্য এখন পর্যন্ত ভাল প্রস্তুতিতেই আছে। ধারণা করা হচ্ছে বিশ্বের সবচাইতে দামি ফুটবলার নেইমার ব্রাজিলের শিরোপা সম্ভাবনায় পুরোভাগে থাকবেন। কিন্তু তিনবারের বিশ্বকাপ জয়ী পেলের বক্তব্য হলো ব্রাজিলে অনেক মেধা আছে। কিন্তু তারা এখনো দলগত হয়ে খেলতে পারছে না।
 
পেলে বলেন,‘তিতের সামর্থের ব্যাপারে আমার পুরো আস্থা আছে। কিন্তু আমার দুশ্চিন্তা এক জায়গায়। সেটি হলো বিশ্বকাপের বাকি কয়েকদিন মাত্র। কিন্তু এখনো আমাদের সঠিক দলটি নেই। ব্যক্তিগতভাবে সব খেলোয়াড়ই খুব ভাল। কিন্তু আমরা একটা দল হতে পারিনি।’
 
ইত্তেফাক/এএম