ব্রাহ্মণবাড়িয়ায় ১৭ রোহিঙ্গা আটক

আপডেট : ০৮ জুন ২০১৮, ১০:০১
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বৃহস্পতিবার দুপুরে ১৭জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। তাদের পুলিশে সোর্পদ করা হয়েছে।
 
সালদানদী বর্ডার বিওপি সূত্র জানায়, কসবার বায়েক ইউপির নয়নপুর বাজারে ১৭জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। কক্সবাজারের পালনখালি ক্যাম্পে তাদের আত্বীয়-স্বজন আছে। তাদের কাছে যাওয়ার চেষ্টা করছিল তারা।
 
কসবা থানার ওসি (তদন্ত) মো. মনিরুজ্জামান জানান, তাদের মেডিকেল পরীক্ষাসহ খাওয়া-দাওয়া সবকিছুর করা হচ্ছে। প্রচলিত বিধি মোতাবেক রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হবে।
 
ইত্তেফাক/আরকেজি