রংপুরে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ০৮ জুন ২০১৮, ১০:২৬
রংপুরের বদরগঞ্জ থেকে শুক্রবার সকালে অজ্ঞাতনামা (৩৫) ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
 
বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান জানান, উপজেলার বিষ্ণুপুর ইউপির বকসীগঞ্জ ঈদগাঁ মাঠ সংলগ্ন ক্যানেল হতে শুক্রবার সকালে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
 
ইত্তেফাক/আরকেজি