সাতক্ষীরায় মাদক বিরোধী বিশেষ আটক ৪২

আপডেট : ০৮ জুন ২০১৮, ১৬:৩২
সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৬ মাদক ব্যবসায়ীসহ ৪২ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পযর্ন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয়েছে বেশ কিছু মাদক দ্রব্য। 
 
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১০ জন, কলারোয়া থানা থেকে ৫ জন, তালা থানা ৩ জন, কালিগঞ্জ থানা ৮ জন, শ্যামনগর থানা ৭ জন, আশাশুনি থানা ৫ জন, দেবহাটা থানা ২ জন ও পাটকেলঘাটা থানা থেকে ২ জন রয়েছে। 
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
 
ইত্তেফাক/কেআই