মাদক বিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে তানোর থানা পুলিশ আজ শুক্রবার ভোরে উপজেলার পিঁপড়া কালনা এলাকা থেকে ৮শত গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে। আটকৃতরা হল, একেন (৫০) ও সেতারা বিবি (৪২)। তাদের বাড়ি উপজেলার কলমা ইউনিয়নের পিঁপড়া কালনা গ্রামে। আজ দুপরে তাদেরকে থানা থেকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, উপজেলার কালনা পিঁপড়া গ্রামে গাঁজা বিক্রির জন্য ওই দুই জন বাড়ির সামনে রাস্তায় অবস্থান করছেন এমন খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। তানোর থানার এস আই আনোয়ার হোসেন, এ এসআই শরিফুল ইসলাম অভিযানের নেতৃত্ব দেন। এ সময় তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি চালিয়ে ৮শ গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রী দু’জনকে হাতেনাতে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে উপজেলা বিভিন্ন স্থানে গাঁজা বিক্রি করে আসছেন। তারা দু’জনই চিহ্নিত মাদক ব্যবসায়ী। তানোর ও নাচোল উপজেলায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাঁজাসহ আটক স্বামী-স্ত্রী দু’জন মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।
ইত্তেফাক/কেআই
