জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাই হাতের বড় ভাই খুন হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের আদাবাড়ি গ্রামে এ খুনের ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম মো. আজাহার আলী মিয়া (৫০)।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জনায়, বড় ভাই আজাহার আলী ও ছোট দুই ভাই জলিল ও বাবুলের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল। জমি বিরোধকে কেন্দ্র করে টাঙ্গাইলের আদালতে তিন ভাইয়ের মধ্যে মামলা ছিল। গতকাল বৃহস্পতিবার আজাহার আলী জমিতে দোকান ঘর নির্মান করতে গেলে ছোই দুই ভাই জলিল, বাবুল ও তাদের সহযোগিরা বড় ভাই আজাহার আলী ও তার স্ত্রীকে লাঠি সোঠা দিয়ে বেদম প্রহার করে।
গুরুতর অবস্থায় আজাহার আরীকে প্রথমে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেন। চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার দিবাগত রাতে রাস্তায় তিনি মারা যান।
এ ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুল হক মিজান বলেন, ঘটনার পর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে।
ইত্তেফাক/কেআই
