মির্জাপুরে পৌর কাউন্সিলরসহ ১০ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ০৮ জুন ২০১৮, ১৭:০৯
পুলিশের সাঁড়াশি অভিযানে পৌর কাউন্সিলরসহ ১০ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। 
 
আটককৃতরা হলেন মির্জাপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো. শহিদুল ইসলাম মাসুম (৪৫) রয়েছেন। বাকিদের মধ্যে আছে ইমন (৩৪), হাবিব (২৪), মজনু (৩২), আল আমিন (২২), মাসুদ (২২), জগদীস (৩২), আব্বাছ (৩০) ও মিজানসহ  (২৩) আরও ৯ জন। 
 
এ ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুল হক মিজান বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘ দিন এলাকায় মাদক ব্যবসা ও মাদক সেবন করে আসছিল। সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়েছে। 
 
উল্লেখ যে, গত ১ রমজান থেকে মির্জাপুরে মাদক নির্মূল ও জুয়া খেলা বন্ধের জন্য অভিযান শুরু হয়েছে। এর আগে গত ৭ জুন বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে ১১০ জন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী গ্রেফতার হয়েছে।
 
ইত্তেফাক/কেআই