যৌন হয়রানীর অভিযোগে অভিভাবক সদস্য গ্রেফতার

আপডেট : ০৮ জুন ২০১৮, ১৭:৪৫
কুমিল্লার দেবিদ্বারে অষ্টম শ্রেণীর এক স্কুলছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে মরিচা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সদস্য  ও দেবিদ্বার মেডিনোভা হাসপাতাল প্রা: লি: এর চেয়ারম্যান সিরাজুল ইসলাম (৫০) কে গ্রেফতার করেছে দেবিদ্বার থানা পুলিশ।
 
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় দেবিদ্বার উপজেলার মরিচাকান্দা আদর্শ উচ্চ বিদ্যালয়ে ঘটনাটি ঘটে।
 
জানা যায়, সিরাজুল ইসলাম দেবিদ্বার উপজেলার ধলাহাস গ্রামের আলতাফ আলী বেপারীর পুত্র। ঘটনার সময় ভিকটিম অষ্টম শ্রেণীর ওই ছাত্রী (১৩) বিদ্যালয়ে একটি কক্ষে কোচিং করছিল। শ্রেণী শিক্ষক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নজরুল ইসলাম তখন অষ্টম শ্রেণীর ক্লাস নিচ্ছিলেন। 
 
এসময় ওই ক্লাস থেকে ওই স্কুলছাত্রীকে বিদ্যালয়ের লাইব্রেরীতে ডেকে আনে সিরাজুল ইসলাম। পরে তিনি ওই ছাত্রীকে ওয়াস রুমের পাশে নিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে করমর্দন ও শ্লীলতাহানীর চেষ্টাকালে ছাত্রীটি জোরপূর্বক নিজেকে রক্ষা করে পালিয়ে যায়। ঘটনার পরদিন ছাত্রীটি তার মাকে বিষয়টি জানালে ওই ছাত্রীর মা বাদী হয়ে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায়  দেবিদ্বার থানায় একটি অভিযোগ দাখিল করেন। পরে ওই রাতেই উপ-পরিদর্শক (এসআই) মোরশেদুল আলম’র নের্তৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সিরাজুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে আটক করে। 
 
মামলা তদন্তকারী কর্মকর্তা দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) যুবরাজ চন্দ্র বিশ্বাস বলেন, আসামী সিরাজুল ইসলামকে জেল হাজতে চালান করা হয়েছে এবং ভিকটিমকে ২২ ধারায় জবানবন্দী রেকর্ড করতে ম্যাজিষ্ট্রটের নিকট হাজির করা হবে।
 
ইত্তেফাক/রেজা