ভাঙ্গায় দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৮ জুন ২০১৮, ১৯:২৯
ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসামদিয়া গ্রামে শুক্রবার দুপুরে দেয়াল ধসে আয়নাল ব্যাপারী (৩৫) নামে এক নির্মান শ্রমিক মারা গেছেন। তিনি নগরকান্দা উপজেলার ঈশ্বরদী গ্রামের ইদ্রিস ব্যাপারীর ছেলে। 
 
থানার উপ-পরিদর্শক শফিক জানান, মোটর ব্যবসায়ী বিমল কুমার মজুমদারের (টোকন) বাড়ীতে নির্মাণের কাজ করছিলেন আয়নাল। মাটির গর্ত খোড়ার সময় তার উপর দেয়াল ধসে পড়লে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/ইউবি