কাপাসিয়ায় যুবক খুন, আটক ১

আপডেট : ০৮ জুন ২০১৮, ২২:২৬

গাজীপুরের কাপাসিয়ায় ক্রিকেট খেলা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক নিহত হয়েছে। নিহতের নাম মামুন মিয়া (১৯)। সে উপজেলার আড়াল গ্রামের মৃত ফরিদ আহমেদের ছেলে।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, উপজেলার সনমানিয়া ইউনিয়নের আড়াল বাজার সংলগ্ন মনির ব্রিক্স ফিল্ডে আজ শুক্রবার বিকালে ক্রিকেট খেলা নিয়ে মামুনের সঙ্গে শাওন বর্মানের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে শাওন ধারালো চাকু দিয়ে মামুনের বুকের বামপাশে আঘাত করলে মামুন ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় লাশ উদ্ধার করেছে। ঘটনায় জড়িত শাওনকে আটক করা হয়েছে। শাওন আড়াল গ্রামের হরিদাস বর্মন ছেলে।

ইত্তেফাক/নূহু