ফুলবাড়ী সীমান্তে ভারতীয় কিশোর আটক

আপডেট : ০৮ জুন ২০১৮, ২২:৩২

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় এক কিশোরকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ জানায়, আজ শুক্রবার রাত সাড়ে ৯টায় উপজেলার গোরকমন্ডপ সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৩০-এর সাব পিলার ৫ এসের পাশে বাংলাদেশী গোরকমন্ডপ পূর্বটারী এলাকা থেকে ভারতীয় কিশোরকে আটক করে পুলিশ।

আটক কিশোর ভারতীয় কোচবিহার জেলার দিনহাটা থানার হরিদা খারিদা পূর্বটারী গ্রামের শহিদুল ইসলামের ছেলে ইয়াসিন আলী (১০)।

ফুলবাড়ী থানার এসআই মহুবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু