রাজশাহী-ঢাকা রেলপথের চাটমোহর উপজেলার গুয়াখড়া রেলস্টেশনের পাশে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ইমন সাঁওতাল (২২) নামের এক রেল শ্রমিক ট্রেনে কেটে মারা গেছেন। তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গুমরছড়ি গ্রামের পুকুল সাঁওতালের ছেলে।
জানা যায়, ইমনসহ অন্যরা এই রেলপথে পাথরের কাজ করছিলো কয়েক দিন ধরে। প্রচণ্ড গরমের কারণে ইমন বৃহস্পতিবার রাতে রেল লাইনের ওপর ঘুমিয়ে পড়ে। রাত দেড়টার দিকে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনে তিনি কাটা পড়েন।
জিআরপি পুলিশ ইমনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
ইত্তেফাক/নূহু
