ইস্পাত নির্মাণকারী প্রতিষ্ঠান গোল্ডেন ইস্পাত লিমিটেডকে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য আইএসও ৯০০১:২০১৫ সনদ প্রদান করেছে আন্তর্জাতিক মানের আইএসও সনদ প্রদানকারী সংস্থা ইউনিসার্ট। গত ৭ জুন গোল্ডেন ইস্পাতের পক্ষে সনদ গ্রহণ করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক মেয়র মো. মনজুর আলম। ইউনিসার্ট এর এশিয়া অঞ্চলের ডিরেক্টর, বাংলাদেশ এক্রেডিটেশন বোর্ডের (বিএবি) প্রথম ডিরেক্টর জেনারেল ইঞ্জিনিয়ার এম লিয়াকত আলি তাঁর হাতে এই সনদ তুলে দেন।
এ সময় ইউনিসার্ট এর পরিচালক আব্দুল কাদের, গোল্ডেন ইস্পাতের পরিচালক মো. সরোয়ার আলম, মহাব্যবস্থাপক নিপুর চৌধুরী, বিপণন ও বিক্রয় ব্যবস্থাপক জয়নাল আবেদিন এবং সহকারী ব্যবস্থাপক আনিছউদ্দীন বাপ্পী উপস্থিত ছিলেন। গোল্ডেন ইস্পাত লিমিটেড চট্টগ্রামের প্রখ্যাত শিল্পগোষ্ঠী আলহাজ মোস্তফা হাকিম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান।
এক প্রশ্নের জবাবে গোল্ডেন ইস্পাতের পরিচালক মো. সরোয়ার আলম ইত্তেফাককে বলেন, সর্বোচ্চ মান ধরে রেখে ইস্পাত পণ্য তৈরির লক্ষ্যমাত্রা নিয়ে গোল্ডেন ইস্পাতের যাত্রা শুরু হয়েছিল। আমরা মান ধরে রাখতে সবোচ্চ সতর্কতা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে কাজ করছি। এই সনদ তারই স্বীকৃতি।
ইত্তেফাক/আরকেজি
