কুষ্টিয়ার মিরপুর উপজেলায় শনিবার সকালে শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিশুটির নাম দেব দত্ত (৯)। সে চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ও চিথলিয়া গ্রামের পবিত্র দত্তের ছেলে।
জানা যায়, দেব দত্ত প্রতিদিনের মতো শনিবার সকালে বাড়ি থেকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসে নি। পরে দেবের স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খুঁজেছেন এবং না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়ছেন।
যদিও এক মহিলা দাবি করছেন অজ্ঞাত এক ব্যক্তি লাল রঙ্গের মোটরসাইকেলে দেবকে উঠিয়ে নিয়ে যেতে দেখেছেন।
ইত্তেফাক/আরকেজি
