ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝোটন চন্দ নিজ উদ্যোগে এতিমদের মধ্যে ইফতার বিতরণ করেছেন। উপজেলার শাহজাহান দারুস সুন্নাহ এতিম খানায় শনিবার এই ইফতারের আয়োজন করা হয়। তিনি নিজে উপস্থিত থেকে এতিমদের সঙ্গে ইফতার করেন।
এসময় উপস্থিত ছিলেন ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি আসাদুল ইসলাম বাবুল, টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক জামাল হোসেন, এতিম খানার প্রতিষ্ঠাতা সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক রকিবুল হোসেন ভূইয়া, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা ও দৈনিক মজলুমেরকণ্ঠের বিশেষ প্রতিনিধি অভিজিৎ ঘোষ প্রমুখ।
শাহজাহান দারুস সুন্নাহ এতিম খানার সভাপতি শাহজাহান আলী জানান, ভূঞাপুরের ইউএনও তার ব্যক্তি উদ্যোগে এতিমখানার শিশুদের মধ্যে ইফতার বিতরণ করেন। প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যাপক আনন্দ পেয়েছে ইউএনও স্যারকে পেয়ে।
ইত্তেফাক/আরকেজি
