শিবপুর অনলাইন প্রেসক্লাবের আয়োজনে শনিবার বিকাল ৫টায় পুরাতন কোর্ট ভবন কার্যালয়ে দৈনিক পত্রিকা ও অনলাইন পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় স্থানীয় সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গঠন করতে গিয়ে অনেকটাই সফল হয়েছেন। বর্তমানে এদেশের জনগণ অতি সহজে অনলাইনে অনেক সেবা পাচ্ছেন। প্রতিদিনের সংবাদ মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন পত্রিকায় দেশ বিদেশের পাঠকরা সংবাদ পাচ্ছেন।
শিবপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার শিবপুর সংবাদদাতা আনোয়ার হোসেন স্বপনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, সাবেক এমপি জহিরুল হক ভূঁইয়া মোহন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশীদ খান শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকারদার, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি তাপসী রাবেয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মো. খোকন ভূঁইয়া ও মো. ফারুক খান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, শিবপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. স্বপন খান। এসময় উপস্থিত ছিলেন উপজেলায় কর্মরত দৈনিক ও অনলাইন পত্রিকার সাংবাদিক শিক্ষক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
ইত্তেফাক/আরকেজি
