বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) রোডম্যাপ ২০১৭-১৮ অনুযায়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা জেলায় খাদ্যভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ে দুই ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালকের কার্যালয়ে শুরু হয়।
দুই ব্যাচে যথাক্রমে নতুন নিয়োগপ্রাপ্ত এসএএও, মহিলা বিষয়ক কর্মকর্তা, স্কুল/মাদ্রাসা শিক্ষক, ইমাম, পুরোহিত ও এনজিও কর্মী ৩০ জন এবং কিষাণ, কিষাণী ৩০ জনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
শনিবার সকাল ১০ টায় প্রশিক্ষণের উদ্বোধন করেন, অতিরিক্ত পরিচালক জনাব ড. মোঃ আব্দুল মুঈদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা অঞ্চল, ঢাকা এবং জনাব আজহার আলী মণ্ডল, উপপরিচালক, অতিরিক্ত পরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে ড. মোঃ আব্দুল মুঈদ প্রশিক্ষণের গুরুত্ব বর্ণনা করে বক্তব্য প্রদান করেন। এই প্রশিক্ষণ আয়োজনের জন্য তিনি বারটানকে ধন্যবাদ জানান।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন বারটানের অধ্যক্ষ ড. মোহাম্মদ আবদুহু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বারটানের ঊর্ধ্বতন প্রশিক্ষক ড. মোহাম্মদ রাজু আহমেদ, বৈজ্ঞানিক কর্মকর্তা মো: মাকছুদুল হক, তাসনীমা মাহ্জাবীন, বৈজ্ঞানিক কর্মকর্তা মো: মোজাম্মেল হক ও জনাব মো: মারুফুর রহমান।
ইত্তেফাক/নূহু
