উজিরপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

আপডেট : ১০ জুন ২০১৮, ২০:০৫
বরিশালের উজরিপুর উপজলোর গুঠিয়া ইউনিয়নের চাঙ্গুরিয়া বায়তুল আমান মসজিদ কমপ্লেক্সের পুকুরে গোসল করতে নমেে দুই কিশোরের সলিল সমাধী হয়েছে। শনিবার বিকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। 
 
স্থানীয়রা  জানান, চাংগুরিয়া গ্রামের বাসিন্দা মো. ইসমাইলের ছেলে গুঠিয়া মহেষচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র মো. রাহাত (১২) এবং তার বন্ধু একই বাড়ির  মো. রাজ্জাকের ছেলে মো. রুম্মন (১৩) বিকাল সাড়ে ৩টার দিকে ওই পুকুরে গোসল করতে নামে।
তারা দীর্ঘক্ষণ পুকুরের পানিতে ডুবোডুবি করে।
 
এক র্পযায়ে রাহাত ডুব দিয়ে পুকুররে ঘাটলার নিচে আটকা পড়ে। তাকে উদ্ধার করতে গিয়ে রুম্মনও ঘাটলার নীচে আটকা পড়ে। পরে বানারীপাড়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা এসে ঘটনাস্থলে গিয়ে বিকাল সাড়ে ৫টার দিকে ঘাটলার নীচ থেকে কিশোর দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে বানারীপাড়া উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
 
এ সময় কর্তব্যরত চিকিৎসক দুই কিশোরকে মৃত ঘোষণা করেণ। ওই দুই কিশোরের মর্মান্তিক মৃত্যুতে তাদের পরিবারে শোকের মাতম বইছে। গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 
 
ইত্তেফাক/নূহু