কিশোরগঞ্জে কমিউনিটি পুলিশিং ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট : ১০ জুন ২০১৮, ২০:২০
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় কমিউনিটি পুলিশিং ফোরামের মিলন মেলা ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। রবিবার কমিউনিটি পুলিশিং ফোরাম ও কিশোরগঞ্জ থানার আয়োজনে থানার মাঠ প্রাঙ্গনে এ ইফতার মাহফিল অনুষ্টিত হয়।
 
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রশিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার অশোক কুমার পাল,  উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শিরানা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত)  এসরারুল হক, সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সাজু, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলম হোসেন, কিশোরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ হারুন অর রশিদ, সকল ইউপি চেয়ারম্যান, দলীয় ও রাজনৈতিক ব্যাক্তি বর্গ, কমিউনিটি পুলিশিংয়ের সদস্যবৃন্দ প্রমুখ।
 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কিশোরগঞ্জ থানার কনস্টেবল মমতাজ উদ্দিন। পরে নীলফামারী পুলিশ সুপার আশরাফ হোসেন ঈদ উপলক্ষে কমিউনিটি পুলিশদের ২ শত ৪০ জন দরিদ্র সদস্যদের মাঝে ভিজিএফয়ের দশ কেজি করে চাল ও ইফতার সামগ্রী বিতরণ করেন।
 
ইত্তেফাক/নূহু