মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে তদন্তে নিযুক্ত বিশেষ কাউন্সিলর রবার্ট মুলারকে বরখাস্ত করার চেষ্টা করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবারের প্রকাশ করা ৪০০ পৃষ্ঠার প্রতিবেদনে এমন অভিযোগ আনা হয়েছে। খবর বিবিসির।
তবে ট্রাম্পের আইনী দল প্রকাশিত হওয়া প্রতিবেদনকে তাদের ‘পুরোপুরি বিজয়’ হিসেবে উল্লেখ করেছে।
দেশটির শীর্ষ আইনজীবী উইলিয়াম পুরো প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বার সমালোচনার মুখে পড়েছেন।
গত ২৪ মার্চ মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার মুলারের দেয়া তদন্ত প্রতিবেদনের একটি সারসংক্ষেপ কংগ্রেসের সামনে উপস্থাপন করেছিলেন।
তখন উইলিয়াম বারের উপস্থাপন করা প্রতিবেদনের সারসংক্ষেপে বলা হয়েছে, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের সঙ্গে রাশিয়ার কোন আঁতাত নেই।
আরো পড়ুন: এবার মঞ্চে কংগ্রেস নেতাকে চড় মারলেন যুবক
তবে বৃহস্পতিবার পুরো প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর একজন সিনিয়র ডেমোক্রেট অভিযোগ করেছেন, উইলিয়াম বারের সারসংক্ষেপ প্রতিবেদন তাদের ‘বিভ্রান্তিতে’ ফেলেছে।
ইত্তেফাক/এসআর
