পাঁচবিবিতে ১ কেজি সোনা উদ্ধার, আটক ১

আপডেট : ১১ জুন ২০১৮, ১৪:৫৫
পাঁচবিবি উপজেলার চেচড়া সীমান্ত এলাকা থেকে সোমবার সকালে ১ কেজি সোনা উদ্ধার করা হয়েছে।
 
এ সময় সোহেল রানা (২৪) নামের এক সোনা পাচারকারীকে আটক করেছে বিজিবি। সোহেল চেচড়া গ্রামের মৃত নূর মোহাম্মদ ছেলে।
 
জয়পুরহাট ২০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল রাসেদ মো. আনিসুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/আরকেজি