মহেশপুরে আদিবাসী সমিতির সভাপতিকে দেশ ত্যাগ, জীবননাশের হুমকি দেওয়া হয়েছে মর্মে অভিযোগ পাওয়া গিয়েছে। সোমবার এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মানববন্ধনে সমিতির সদস্যরা জানায়, মঙ্গল চন্দ্র একজন শান্তিপ্রিয় মানুষ। আদিবাসী লোকজনকে ঐক্যবদ্ধ করে তাদের অধিকার আদায়ে সচেষ্ট থাকেন। এলাকার কিছু কুচক্রী মহল ইর্ষান্বিত হয়ে তাকে ভারতে চলে যাওয়ার জন্য নানাভাবে হুমকি-ধামকি দিচ্ছে। দেশ না ছাড়লে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে মঙ্গল চন্দ্র বাদী হয়ে মহেশপুর থানায় একটি অভিযোগও করেছেন।
স্বাধীনতার বিপক্ষের শক্তি ২ কথিত সাংবাদিক ভয় দেখিয়ে মোটা অংকের চাঁদা দাবি করেছে বলে মানববন্ধনে মঙ্গলচন্দ্র দাবি করেন।
সমিতির সদস্যরা সরকারের ওপর মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।
ইত্তেফাক/নূহু
