ছাতকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার

আপডেট : ১১ জুন ২০১৮, ১৫:৫৮
ছাতকে পুলিশের হাত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া ডাকাত আরকান আলীকে পুলিশ গ্রেফতার করেছে। সে কালারুকা ইউনিয়নের করছখালী গ্রামের সুরুজ আলীর পুত্র। শুক্রবার রাতে ইসলামপুর ইউনিয়নের ছৈদাবাদ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। 
 
পালিয়ে যাওয়ার সাড়ে ৪মাস পর পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। শনিবার আরকান আলীকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গত ৩০ জানুয়ারি রাতে ডাকাতিসহ বিভিন্ন মামলার পলাতক আসামি আরকান আলীকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় পুলিশের হাতকড়াসহ আরকান আলীকে তার সহযোগীরা ছিনিয়ে নিয়ে গেলে সে আত্মগোপনে চলে যায়।
 
ইত্তেফাক/নূহু