ঘাটাইলে বাসের ছাদ থেকে পড়ে নিহত ১

আপডেট : ১১ জুন ২০১৮, ১৬:৫১
বাসের ছাদ থেকে পড়ে আজমল হোসেন (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ঘাটাইল উপজেলার ব্রাহ্মণশাসন নামক স্থানে। এ ঘটনায়  আরো দুইজন আহত হয়েছেন।
 
পুলিশ জানায়, সিলেটে থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী সাগরিকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস উপজেলার ব্রাহ্মণশাসন এলাকায় পৌঁছিলে বাসের ছাদে থাকা এক যাত্রী গাছের ডালের সঙ্গে ধাক্কা খায়। তখন তিনিসহ মোট তিন জন যাত্রী চলন্ত বাসের ছাদ থেকে মাটিতে পড়ে যান। এতে ঘটনাস্থলে আজমল হোসেন নামে এক যাত্রী নিহত হন। অপর দুই যাত্রী আহত  হন। নিহত আজমল হোসন দিনাজপুর জেলার পূর্ব হাশিমপুর গ্রামের মরহুম ইয়াসীন আলীর ছেলে।
 
আহত দুজনকে ঘাটাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেেছ।
 
ইত্তেফাক/নূহু