ভাঙ্গায় বাসের চাপায় পিষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

আপডেট : ১১ জুন ২০১৮, ১৮:৩৩
ফরিদপুরের ভাঙ্গায় সোমবার সন্ধ্যায় বাসের চাপায় পিষ্ট হয়ে জুলেখা বেগম (৭০) নামে এক বৃদ্ধা মারা গেছেন। তিনি ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের খামিনার গ্রামের মৃত জলিল মোল্লার স্ত্রী।
 
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাজ উদ্দিন জানান, ইফতারির আগ মুহূর্তে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন তিনি। পূর্ব সদরদী নামক বাসস্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী গোল্ডেন লাইন পরিবহন তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই বৃদ্ধা মারা যান।
 
পুলিশ ঘাতক গাড়িটিকে আটকের জন্য কাজ করে যাচ্ছে বলে জানা গেছে।
 
ইত্তেফাক/নূহু