মিশর উরুগয়ে ম্যাচের প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। ‘এ’ গ্রুপে এই দুই দলের প্রথমার্ধের লড়াই ছিল অনেকটাই উত্তাপহীন। দু’দলের কেউ গোলমুখে নিজেদের নৈপুণ্য দেখাতে পারেনি। জোরালো কোনও সুযোগ তৈরি করতে পারেনি গোলের।
উরুগয়ের দুই তারকা লুইস সুয়ারেজ ও এডিনসন কাভানিকে ঘিরে ছিল বিশেষ উত্তেজনা। তবে প্রথমার্ধের মাঝামাঝি সময়ে বক্সের একটুখানি বাইরে থেকে একটি ফ্রি-কিক নিলেও মিশরের তৈরি রক্ষণ দেয়ালেই তা আটকে যায়। এর আগে কাভানিও গোলমুখে শট নিয়ে গোলের দেখা পাননি। একইভাবে মিশরও গোলমুখে তেমন কোনও সুযোগ তৈরি করতে পারেনি। তবে মিশরের গোলরক্ষক আক্রমণের সুযোগ তৈরির আগেই একাধিক বলে দুর্দান্তভাবে দলকে সেভ করেছেন।
তবে এই ম্যাচে মাঠের বাইরে থেকেও বিশেষ আকর্ষণ হিসেবে ছিলেন মোহাম্মদ সালাহ। মিশরের সমর্থকরা তার ছবি সম্বলিত জার্সি ও প্লেকার্ড নিয়ে আসেন। ক্যামেরা সালাহর দিকে তাক করতেই যেন উত্তেজনায় ফেটে পড়ছিলেন মিশরের সমর্থকরা।
ইত্তেফাক/কেআই
