নড়াইলে মাশরাফির ঈদ উদযাপন

আপডেট : ১৬ জুন ২০১৮, ১১:০৬
জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা প্রতি বছরের মতো এবারো নড়াইলে ঈদ উদযাপন করছেন। দুটি ঈদই নড়াইলে উদযাপন করেন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি। 
 
শনিবার সকাল ৮টায় নড়াইলের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। এর আগে সাদা পাঞ্জারি পড়ে তিনি মামা নাহিদুর রহমান, ছোট ভাই মুরসালিন বিন মুর্তজাসহ অন্যদের সঙ্গে নিয়ে ঈদগাহে যান। 
 
নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ম ম শফিউল্লাহর ঈদ জামাতে ইমামতি করেন। নামাজ শেষে দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। 
 
ইত্তেফাক/ইউবি