ফিফা বিশ্বকাপের ২১তম আসরে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি তাদের মাঠের লড়াই শুরু করেছে। আজ রবিবার রাত ৯টায় ‘এফ’ গ্রুপের এই ম্যাচে তাদের প্রতিপক্ষ মেক্সিকো।
ব্রাজিলে গত আসরের শিরোপা জিতেছিলো জার্মানি। ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় তারা। তাই এবার জার্মানদের লক্ষ্য শিরোপা ধরে রাখা। লক্ষ্য পূরণের পথে নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোর বিপক্ষে লড়বে জার্মানি।
ভালো শুরুর ইঙ্গিত দিলেন জার্মানদের ম্যাজিক কোচ জোয়াকিম লো, ‘আমরা আমাদের মতই খেলবো। শিরোপা ধরে রাখাই মূল লক্ষ্য আমাদের। তবে ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই আমরা।’
এই গ্রুপের অন্য দু’টি দল হলো- সুইডেন ও দক্ষিণ কোরিয়া।
ইত্তেফাক/কেআই
