সুইডেন-দক্ষিণ কোরিয়া প্রথমার্ধ গোলশূন্য

আপডেট : ১৮ জুন ২০১৮, ১৯:৪৩
সুইডেন-দক্ষিণ কোরিয়া ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ড্র হয়েছে। তবে প্রথমার্ধে দক্ষিণ কোরিয়ার চেয়ে তুলনামূলক ভালো খেলেছে সুইডেন। কিন্তু গোল আদায় করতে পারেনি তারা। 
 
ম্যাচের শুরু থেকেই সুইডেনের আক্রমণভাগ দারুণ চাপ সৃষ্টি করে দক্ষিণ কোরিয়ার রক্ষণে। তবে খেলার ২০ মিনিটে প্রথম কোনো ভালো সুযোগ তৈরি করেছিলো সুইডেন। কোরিয়ান ডিফেন্ডাররা তাদের লাইন থেকে সঠিকভাবে বলটি ক্লিয়ার করতে পারেনি। যে কারণে বলটি পেয়ে যান মার্কাস বার্গ। 
 
২৯ মিনিটে আরও একটি দারুণ সুযোগ তৈরি করে সুইডেন। এবারও মার্কাস বার্গ। বক্সের মধ্যে বল পেলেও তিনি গোল করতে ব্যর্থ হলেন। ফলে আবারও হতাশায় পুড়তে হলো সুইডিশ দর্শকদের। ৪৩ মিনিটে আবারও সেই মার্কাস বার্গ। বাম পাশ গোলপোস্টের ৬ গজ সামনে থেকে শট নেন বার্গ। কিন্তু এবারও তার শট লক্ষ্যভ্রস্ট হয়।
 
 
ইত্তেফাক/ইউবি