সাংবাদিক মঈনুল আলম আর নেই

আপডেট : ১৯ জুন ২০১৮, ১৫:০৩
প্রবীণ সাংবাদিক, দৈনিক ইত্তেফাকের চট্টগ্রাম অফিসের এক সময়ের ব্যুরো প্রধান মঈনুল আলম আর নেই। গতকাল ১৮ জুন টরোন্টোর স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় এক হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজেউন) তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।
 
পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন। মঈনুল আলম স্বপরিবারে কানাডায় বসবাস করছিলেন।
 
প্রবীন সাংবাদিক মঈনুল আলম তার জীবদ্দশায় সাংবাদিকতার পাশাপাশি একাধিক গ্রন্থ রচনা করেছেন। তার মধ্যে ‘রক্ত ঋণ’ একাত্তর সালের এক ঐতিহাসিক দলিল।
 
উল্লেখ্য, তাঁর বাবা মাহবুবুল আলমও ছিলেন দেশের একজন প্রতিষ্ঠিত সাংবাদিক ও লেখক।
 
ইত্তেফাক/নূহু