নিজেদের প্রথম ম্যাচে রাশিয়ার কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচের আগে আরো বড় বিপদের মুখে পড়তে যাচ্ছিল সৌদি আরবের ফুটবল দল। দ্বিতীয় ম্যাচ খেলতে রোস্তব-অন-ডনে যাওয়ার পথে তাদের বহনকারী বিমানের ইঞ্জিনে মাঝ আকাশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তবে বড় কোনো দুর্ঘটনা ছাড়াই নিরাপদে বিমান থেকে নামতে পেরেছেন দলের সব খেলোয়াড়। যদিও এই অগ্নিকাণ্ডকে সাধারণ ঘটনা হিসেবে আখ্যায়িত করেছেন সৌদি ফুটবলাররা।
এক সাক্ষাৎকারে সৌদি ফুটবল ফেডারেশনের সভাপতি আহমেদ আল হারবি বলেন, ইঞ্জিনে আগুন লাগার বিষয়টি খুবই নগণ্য একটি বিষয় ছিল। বিমানের ডান ইঞ্জিনে আগুন লাগলেও নিরাপদেই বিমান অবতরণ করেছে। ফুটবলার হাতান বাহবির বলেন, আমরা নিরাপদে অবতরণ করেছি এবং আমরা সবাই ভালো আছি।
ইত্তেফাক/মোস্তাফিজ
