মহেশপুরে মাদকের আড্ডা থেকে স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ ৩জনকে আটক করেছে পুলিশ। তাদের বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
তারা হলেন- উপজেলার কাজীরবেড় ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ঝিটকিপোতা গ্রামের শাহাজান আলীর ছেলে মোস্তাফি আলী ছবি (৪৫), কাজীরবেড় গ্রামের আব্দুল আজিজের ছেলে গ্রাম্য ডাক্তার মুকুল হোসেন (৪০) ও ভৈরবা সাতপোতা গ্রামের শফিউল্লার ছেলে রাসেল (৩০)।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার জলুলী স্কুলের পাশে মাদকের আড্ডায় এসআই রুহুল আজমের নেতৃত্বে অভিযান চালানো হয়। আটকের পর তাদের বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
