আন্তর্জাতিক ফুটবলে ইউরোপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটা নিজের করে নিলেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। এই পথে হাঙ্গেরির কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসকে ছুঁয়ে ফেলেছিলেন স্পেনের বিপক্ষে হ্যাটট্রিক করেই। আজ মরক্কোর বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল করে ছাড়িয়ে গেলেন।
এ পর্যন্ত ১৫২টি আন্তর্জাতিক ম্যাচ খেলে রোনালদোর গোলের সংখ্যা ৮৫। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পুসকাস হাঙ্গেরির হয়ে মাত্র ৮৫ ম্যাচেই করেন ৮৪ গোল।
আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলের মালিক ইরানের আলি দাই। ইরানের হয়ে ১৪৯ ম্যাচে ১০৯ গোল করেন আলি দাই।
ইত্তেফাক/এএম
