স্পেন-ইরান ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য

আপডেট : ২১ জুন ২০১৮, ০২:১৬
সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে এশিয়ার দল ইরানের খেলার প্রথমার্ধ গোলশূন্যতে শেষ হয়েছে। বুধবার বাংলাদেশ সময় রাত ১২টায় রাশিয়ার কাজানে গ্রুপপর্বের দ্বিতীয় রাউন্ডের এই ম্যাচটি শুরু হয়েছে। 
 
শক্তিশালী স্পেনকে মোকাবেলায় ইরান অত্যন্ত রক্ষণাত্মক কৌশলে পার করেছে প্রথমার্ধ। নিজেদের বক্সেই তারা যেন স্পেনকে সামলাতে ব্যস্ত ছিল। কালেভদ্রে দুই-একবার পাল্টা আক্রমণে গেলেও গোলমুখে কোনও নিখুঁত শট নিতে পারেনি। তবে রক্ষণাত্মক খেলার কৌশলে নিয়ে গোলশূন্য থাকতে পারাটাই তাদের প্রথমার্ধের সবচেয়ে বড় সাফল্য। 
 
‘বি’ গ্রুপের মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে আত্মঘাতি গোলের সুবাদে পূর্ণ তিন পয়েন্ট আদায় করে নিয়েছে ইরান। অপরদিকে পর্তুগালের বিপক্ষে ৩-৩ গোলের ড্র’তে যাত্রা শুরু হয়েছে স্পেনের। দ্বিতীয় রাউন্ডে পর্তুগালের কাছে ১-০ গোলে হেরে এখন বাড়ি যাওয়ার প্রহর গুণছে মরক্কো। 
 
ইত্তেফাক/কেআই