আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচ শুরু

আপডেট : ২২ জুন ২০১৮, ০১:০৩
নকআউট পর্বে যেতে আর্জেন্টিনা আজ বাঁচা-মরার লড়াইয়ে নেমেছে। ‘ডি’ গ্রুপের সেই লড়াইয়ে আজ তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। রাশিয়ার নিজনি নভগোরোদে বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হয়েছে ম্যাচটি। 
 
আইসল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের প্রথম ম্যাচ ড্র করে মাত্র এক পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থানে আছে আর্জেন্টিনা। অপরদিকে নাইজেরিয়াকে যাত্রা শুরু করা ক্রোয়েশিয়া পূর্ণ তিন পয়েন্ট নিয়ে আছে গ্রুপের শীর্ষে। তাই ম্যাচটি ক্রোয়েশিয়ার জন্য যতোটা না গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর্জেন্টিনার জন্য।
 
ইত্তেফাক/কেআই