সরানো হচ্ছে সাম্পাওলিকে, আসছে বুরোচাগা!

আপডেট : ২৩ জুন ২০১৮, ১৫:২৮
ক্রোয়েশিয়ার সঙ্গে বড় পরাজয়ের পর আর্জেন্টিনা শিবিরের অন্তঃকলহ প্রকাশ্যে চলে এসেছে। গ্রুপপর্বের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচে দলের কোচ সাম্পাওলিকে আর দেখতে চাচ্ছেন না সিনিয়র খেলোয়াড়রা। এমনকি বিশ্বকাপের পরপরই অবসরের হুমকি দিয়েছেন মেসি, এগুয়েরো ও ডি মারিয়ারা।
 
এদিকে বেশ জোরগুজব চলছে সাম্পাওলির পরিবর্তে দলের দায়িত্বে আসছেন ১৯৮৬’র বিশ্বকাপ ফাইনালে জার্মানির বিপক্ষে গোল করা বুরোচাগা। দলের খেলোয়াড়দেরও চাওয়া এটাই। কিন্তু সাম্পাওলিকে বিদায় করতে হলেও বেশ বেগ পোহাতে হবে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন কর্তৃপক্ষকে। পাঁচ বছরের চুক্তি ২০১৭ সালেই আর্জেন্টিনার দায়িত্ব নিয়েছেন সাম্পাওলি।
 
কোচ পরিবর্তন হওয়ার খবরে অনিশ্চয়তা থাকলেও প্রথম একাদশে আবারো বড় পরিবর্তন অপেক্ষা করছে। বিশেষ করে গতম্যাচে বাজে পারফরমেন্স করা কাবায়েরোর জায়গায় আসতে পারেন রিভারপ্লেটের নিয়মিত গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি। এছাড়াও প্রথম একাদশে জায়গা হবে ডি মারিয়া, বানেগা ও রক্ষণভাগের খেলোয়াড় ফেজিও’র।
 

ইত্তেফাক/এএম