দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথমার্ধের খেলা শেষে ১-০ গোলে এগিয়ে আছে মেক্সিকো। শনিবার রাত ৯টায় রাশিয়ার রস্তোভে এফ গ্রুপের এই ম্যাচটি শুরু হয়েছে।
দু’দলই দুর্দান্ত খেলেছে। তবে মেক্সিকো পেনাল্টির সুবাদে এগিয়ে যায়। ২৫ মিনিটে আন্দ্রেস গুয়ার্দাদো আক্রমণে যেতে চাইলে বক্সের মধ্যে জং হিয়ুন সুন এর হাতে বল লাগে। তাই রেফারি হ্যান্ডবল ধরে পেনাল্টির সিদ্ধান্ত দেন। সেই পেনাল্টি থেকে গোল করেন মেক্সিকোর কার্লোস ভেলা।
জার্মানির বিপক্ষে জয় দিয়ে গ্রুপপর্ব শুরু করেছে মেক্সিকো। অপরদিকে সুইডেনের বিপক্ষে হারে যাত্রা শুরু হয়েছে। কোরিয়ার। তাই এই ম্যাচ জিতলে মেক্সিকো দ্বিতীয় রাউন্ডে চলে যাবে। অপরদিকে কোরিয়ার আর সুযোগ থাকবে না নকআউটপর্বের।
ইত্তেফাক/কেআই
