'জি' গ্রুপে নিজেদের দ্বিতীয় ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে নবাগত পানামা। নিজনি নভগোরোদ স্টেডিয়ামে রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হয়।
নিজেদের প্রথম ম্যাচে তিউনিসিয়াকে ২-১ গোলে হারিয়েছে ইংল্যান্ড। অন্যদিকে পানামা ৩-০ গোলে হেরেছিল বেলজিয়ামের কাছে। এদিকে বেলজিয়াম তাদের প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে। এই ম্যাচে ইংল্যান্ডের কাছে কাছে হারলে তিউনিসিয়ার মতো বিশ্বকাপ থেকে বিদায় প্রথম রাউন্ড থেকেই বিদায় পানামা। আর দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে ইংল্যান্ড।
'জি' গ্রুপে বেলজিয়ামের পয়েন্ট দুই ম্যাচে ৬, তিউনিসিয়ার দুই ম্যাচে ০, ইংল্যান্ডের এক ম্যাচে ৩ আর পানামার ১ ম্যাচে ০। মাত্র শুরু হওয়া ম্যাচটিতে শক্তির ব্যবধান দুই দলের মধ্যে ফিফা বিশ্ব র্যাঙ্কিয়ে ইংল্যান্ড আছে ১২ নম্বরে। আর পানামার স্থান ৫৫-তে।
ইত্তেফাক/ইউবি
