সমর্থকদের পাশে থাকার আহ্বান মাসচেরানোর

আপডেট : ২৬ জুন ২০১৮, ১৩:৪৬
 
গ্রুপপর্বের দুই ম্যাচ শেষে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে গতবারের রানার্স আপ আর্জেন্টিনা। শেষ সুযোগের ম্যাচে আজ নাইজেরিয়ার বিপক্ষে জিততেই হবে মেসি-মাসচেরানোদের। এরপরও সামনে আসতে পারে গোল ব্যবধানের প্রশ্ন। তাই এ দুঃসময়ে সমর্থকদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন হাভিয়ের মাসচেরানো।
 
সেন্ট পিটার্সবুর্গে আজ বাংলাদেশ সময় রাত ১২টায় মুখোমুখি হবে নাইজেরিয়ার ও আর্জেন্টিনা।
 
আর্জেন্টিনা দলে কোচ ও খেলোয়াড়দের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই দাবি করে এই তারকা ফুটবলার বলেন, আমরা যে জার্সির প্রতিনিধিত্ব করি সেটা বানানো কথার চেয়ে অনেক বড়।
 
আশা প্রকাশ করেন, আগামীকাল (আজ) আর্জেন্টিনার জন্য শুধু দলের ২৩ জন খেলোয়াড় বা ৫০ জনের বেশি সদস্যের পুরো দল (কোচিং স্টাফ কর্মকর্তাসহ) থাকবে না। আমি প্রার্থনা করি, ৪৪ মিলিয়ন আর্জেন্টাইনের সমর্থন আমরা পাব এবং সবাই একই পোস্টে শট নেবে।
 

ইত্তেফাক/এএম