মেসির গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

আপডেট : ২৭ জুন ২০১৮, ০২:০২
লিওনেল মেসির দুর্দান্ত গোলে নাইজেরিয়ার বিপক্ষে প্রথমার্ধের খেলা শেষে ১-০ গোলে এগিয়ে আছে আর্জেন্টিনা। লং পাস থেকে নাইজেরিয়ার প্রান্তে বল পেয়ে ডান দিক দিয়ে ক্ষিপ্র গতিতে আক্রমণে যান মেসি। খেলার ১৪ মিনিটে সেই আক্রমণে একজন ডিফেন্ডার ও গোলরক্ষককে পরাস্ত করে ডান পায়ের শটে দুর্দান্ত গোল করেন তিনি। 
আর্জেন্টিনার জন্য এই ম্যাচটি বাঁচামরার লড়াই। হার বা ড্র করলেই বাদ এমন কঠিন সমীকরণ নিয়ে মাঠে নেমেছে আর্জেন্টিনা। যেখানে তাদের প্রতিপক্ষ নাইজেরিয়া। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হয়েছে ম্যাচটি। 
 
প্রথম দুই ম্যাচ থেকে আর্জেন্টিনার অর্জন মাত্র এক পয়েন্ট। ডি গ্রুপ থেকে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। আর এক ম্যাচ জিতে তিন পয়েন্ট নিয়ে নাইজেরিয়া আছে দ্বিতীয় স্থানে।
 
একই সময়ে আইসল্যান্ড মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়ার। আইসল্যান্ডও পেয়েছে এক পয়েন্ট। এই গ্রুপ থেকে তাই ক্রোয়েশিয়ার পর তিন দলেরই আছে পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ। 
 
ইত্তেফাক/কেআই