ক্ষমা চেয়েছেন সালাহ

আপডেট : ২৭ জুন ২০১৮, ১১:১৮

 

ইনজুরি কাটিয়ে খেললেও বিশ্বকাপ সুখকর হয়নি লিভারপুলের তারকা ফুটবলার মোহামেদ সালাহর। টানা তিন ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে তার দেশ মিসর। জয়হীন টুর্নামেন্ট শেষে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন সালাহ।

 

শেষ ম্যাচে সালাহর গোলেই সৌদি আরবের বিপক্ষে এগিয়ে গিয়েছিল মিসর; কিন্তু ৯০ মিনিটের লড়াই শেষে ২-১ গোলে ম্যাচ জিতে নেয় সৌদি আরব।

 

সালাহ বলেছেন, ‘আমরা মিসরের সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা করছি যারা তিন ম্যাচে আমাদের সমর্থন যোগাতে এখানে (রাশিয়ায়) এসেছিলেন। আমি জানি এটা কঠিন তাদের জন্য, আমাদের মতোই।’

 

তিনি আরো বলেন, ‘আমি শুধু বলবো, মিসর ২৮ বছর পর বিশ্বকাপে এসেছে। অনেক খেলোয়াড়ের প্রয়োজনীয় অভিজ্ঞতা নেই। সবাইকে ধন্যবাদ এবং আমরা ২০২২-এ আবার ফিরে আসবো।’

 

ইত্তেফাক/মোস্তাফিজ