গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাত্র ১০ মিনিটের মাথায় পিঠে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় ব্রাজিলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় মার্সেলোকে। স্বাভাবিকভাবেই ভয় ছিলো শেষ ষোলোতে মেক্সিকোর বিপক্ষে খেলা নিয়ে। তবে সেই ভয় উড়িয়ে দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। তারা জানিয়েছে, মার্সেলোর চোট খুব গুরুতর নয়।
ভক্তদের আশ্বস্ত করেছেন মার্সেলো নিজেও। নিজের ইনস্টাগ্রামে এই রিয়াল মাদ্রিদ তারকা জানিয়েছেন, বাকি ম্যাচগুলো খেলার স্বপ্ন এখনো বেচে আছে। খুব দ্রুতই সুস্থ হচ্ছেন তিনি।
বুধবার রাতে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে উঠে গেছে ব্রাজিল। ওই ম্যাচে মাত্র ১০ মিনিটের মাথায় পিঠের চোটে মাঠ ছাড়তে হয় রিয়াল মাদ্রিদ ডিফেন্ডারকে।
ইত্তেফাক/এএম
