বাংলাদেশের রাজনীতিতে এখন আর এমন দৃশ্য খুব কমই দেখা যায়। তেমনই একটি কাজ করলেন আসন্ন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত এ এইচ এম খায়রুজ্জামান লিটন। বিএনপির প্রার্থী বর্তমান মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল তার মাঠের প্রতিদ্বন্দ্বী। কিন্তু মানবিক কারণে সেই ভেদাভেদ যেন তিনি ভুলে গেলেন। রাজনীতির সব সমীকরণ পেছনে ফেলে রাজনীতির মাঠের প্রধান প্রতিদ্বন্দ্বী বুলবুলের অসুস্থ ছেলেকে দেখতে ছুটে হাসপাতালে।
বুলবুলের উচ্চ মাধ্যমিক পড়ুয়া ছেলে আলভি জ্বরে আক্রান্ত হয়ে চারদিন আগে থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুপুরে মনোনয়নপত্র দাখিলের পর এ খবর শুনেই লিটন রামেক হাসপাতালে ছুটে যান। হাসপাতালের ১৭ নম্বর কেবিনে বুলবুলের ছেলের পাশে কিছু সময় কাটান এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন। এ সময় তার সঙ্গে ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ অন্যান্য স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/কেআই
